পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার হত্যা মামলায় কারাবন্দি রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক মেয়র ও বিএনপির যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনু ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন জামিনে মুক্তি পেয়েছেন। রবিবার বিকাল ৫টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তারা বের হন। কারাগারের জেলার মো. ইসমাইল হোসেন তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। কারাগার থেকে বেরিয়ে আসলে জেলগেটে মহানগর বিএনপির নেতাকর্মীরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর নগরীর লোকনাথ স্কুল এলাকায় ১৮ দলের কর্মসূচি চলাকালে হাতবোমা হামলায় ৯ পুলিশ কনস্টেবল আহত হন। ওইদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আহত কনস্টেবল সিদ্ধার্থ সরকার মারা যান।
