মার্কিন সেনাবাহিনীর জেনারেল জেফরি সিনক্লেয়ারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন এক নারী ক্যাপ্টেন। নর্থ ক্যারোলিনার একটি সামরিক আদালতে প্রাথমিক শুনানিতে নাম প্রকাশ না করা ঐ নারী অভিযোগ করেন, এসব কথা ফাঁস করে দিলে তাকে এবং তার পরিবারকে মেরে ফেলারও হুমকি দেন জেফরি সিনক্লেয়ার।
শুক্রবার কোর্ট মার্শাল শুরুর দিনে সেনাবাহিনীর কৌঁসিলী কর্নেল রবার্ট স্টিলি বলেন, জোরপূর্বক নারী ক্যাপ্টেনকে শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগ রয়েছে জেনারেল জেফরির বিরুদ্ধে। নারী ক্যাপ্টেন জানিয়েছেন জেফরি জোরপূর্বক তাকে যৌন সম্পর্কে বাধ্য করেন। এসব কথা বলার সময় কান্নায় ভেঙ্গে পড়েন ঐ নারী ক্যাপ্টেন।
