সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান নতুন উদ্ভাবিত বিদ্যুত্চালিত মোটর সাইকেল ‘গ্লোবাল ক্রুজার’ উন্নয়নশীল দেশে কতটা কার্যকর তা ফিল্ড টেস্টিং করার উদ্যোগ নিয়েছে। সে লক্ষ্যে সম্প্রতি ‘গ্লোবাল ক্রুজার এসোসিয়েশন’ মাইডাসের কাছে একটি বিদ্যুত্চালিত নমুনা মোটরসাইকেল পাঠিয়েছে। ভারতের দিল্লি ও বাংলাদেশের ঢাকা এ দুই রাজধানী শহরে এ ফিল্ড টেস্টিং করা হবে। এতে প্রতিবার চার্জে কতটা দূরত্ব অতিক্রম করতে পারে, কতটা ভার নিতে পারে, গতিসীমা প্রভৃতি পরীক্ষা করা হবে। এ উপলক্ষে গত শনিবার মাইডাস সেন্টারে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে মাইডাস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এসএম আল-হুসাইনি, পর্ষদের পরিচালক বজলুর রহমান খান, মাইডাসের ব্যবস্থাপনা পরিচালক ড. ইশতিয়াক জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
