নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে তিন মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার সুপারিশ

আপডেট : ২২ মে ২০১৯, ০০:৩৪

নারী ও শিশুদের প্রতি সহিংসতা-নির্যাতন রোধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সমষ্টিগতভাবে কাজ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

বৈঠকে নারী ও শিশুদের সার্বিক নিরাপত্তা আনয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং সামাজিকভাবে জনসচেতনতা বৃদ্ধির ব্যাপারে আলোচনা হয়। কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য- শাহজাহান মিয়া, এ এম নাইমুর রহমান, ফজিলাতুন নেছা, শবনম জাহান, লুত্ফুন নেসা খান ও রাশিদা বেগম অংশ নেন।