রবিবার গভীর রাতে টঙ্গীর মিলগেট এলাকায় একটি ঝুট মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকা মূল্যের মালামালসহ ২৫টি ঝুটের গোডাউন পুড়ে গেছে। খবর পেয়ে টঙ্গী, গাজীপুর, কুমির্েটালা ও ঢাকা হেড কোয়ার্টারের ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুড়ে যাওয়া তিন দোকানের মালিক মো: রুবেল জানান, মার্কেটের পাশে শরিয়ত উল্যাহর একটি গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।
