ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, যুক্তরাষ্ট্র সম্মান না দেখালে কোনো আলোচনা কিংবা সমঝোতা নয়। তিনি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাত্কারে এই কথা বলেন। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে যুদ্ধাজাহাজ মোতায়েন করে যুক্তরাষ্ট্র বিপজ্জনক খেলা খেলছে। তিনি বলেন, ছোট্ট এলাকায় যুক্তরাষ্ট্র রণতরী ও বোমারু বিমান পাঠিয়েছে। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। জাভেদ জারিফ বলেন, আমরা আন্তর্জাতিক পরমাণু চুক্তি শতভাগ মেনে চলেছি। কিন্তু যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে। এদিকে এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরান হামলা করলে তাকে মহাশক্তির মোকাবেলা করতে হবে।
