পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সোমবার সিন্ধু প্রদেশের থারপারকারে খরায় আক্রান্ত এলাকার জন্য একশ’ কোটি রুপির প্যাকেজ সাহায্যের ঘোষণা করেন। এলাকাটিতে প্রায় ৬২টি শিশু নিউমোনিয়া ও অপুষ্টির কারণে মারা গেছে।
প্রধানমন্ত্রী আক্রান্ত এলাকাটি পরিদর্শন শেষে বলেন, তিনি এলাকাটির এ সমস্যা কাটিয়ে ওঠার জন্য সিন্ধু প্রাদেশিক সরকারকে সব রকমের সহযোগিতা করবেন। তিনি আরো বলেন, এই দুর্গত এলাকায় খাবার বিতরণে অবহেলার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। প্রধানমন্ত্রী বিস্ময় প্রকাশ করে বলেন, মরুভূমির তুলনায়ও জেলার পরিস্থিতি খারাপ। খাদ্য ঘাটতির কারণে আর কোন ক্ষতি না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে বলেন।
