তিন জেলায় গ্রামীণ ফোনের থ্রিজি সেবা চালু

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২১:২৪
উত্তরাঞ্চলের ৩টি জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে গ্রামীণ ফোনের থ্রিজি সেবা গত রবিবার থেকে চালু হয়েছে। দিনাজপুরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দিনাজপুর জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে গ্রামীণ ফোনের থ্রিজি সেবার উদ্বোধন করেন। ঠাকুরগাঁওর জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস সেখানে অনুরূপভাবে সেবা উদ্বোধন করেন। দেশের বৃহত্তম অপারেটর গ্রামীণ ফোনের ৪ কোটি ৭০ লাখেরও বেশি গ্রাহককে আগামী এপ্রিল মাসের মধ্যে থ্রিজি সেবার আওতায় আনা হবে বলে উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেন।