মনীন্দ্রনাথ গোস্বামী
বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব, আয়ুর্বেদশাস্ত্রী, হস্তরেখাবিদ মনীন্দ্রনাথ গোস্বামীর ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মানিকগঞ্জ জেলার পুখরিয়া গ্রামে আজ থেকে ৫ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে ভক্ত-শিষ্য, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তার ছেলে সাংবাদিক নির্মল চক্রবর্তী অনুরোধ জানিয়েছেন।
জালাল উদ্দিন আহমদ
বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, দৈনিক আজাদী ও সংবাদের চট্টগ্রামের পটিয়া প্রতিনিধি জালাল উদ্দিন আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক সমিতি পটিয়া ইউনিট, পটিয়া প্রেস ক্লাব, পটিয়া রিপোর্টার্স ফোরামসহ খলিলুর রহমান শিক্ষা কমপ্লেক্সসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
