লেখালেখি’র সাহিত্য পুরস্কার পাচ্ছেন আল মাহমুদ

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২২:০৮
প্রকাশনা সংস্থা লেখালেখি এর সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি আল মাহমুদ। দেশের কবি সাহিত্যিকদের উত্সাহিত ও সম্মানিত করার লক্ষ্যে প্রথমবারের মত এ সাহিত্য পদক দিচ্ছে লেখালেখি। ২২ মার্চ জাতীয় প্রেসক্লাবে কবির হাতে এ পদক তুলে দেয়া হবে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলী খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।-প্রেস বিজ্ঞপ্তি