আজকের রাশিফল

আপডেট : ১২ মার্চ ২০১৪, ১৮:২৭
১৩ মার্চ, ২০১৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার আজ ২৯ ফাল্গুন, ১৪২০ বঙ্গাব্দ এবং ১১ জমা:আউয়াল ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-২২ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা: ৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ: ইউরেনাস ও নেপচুন। আপনার শুভসংখ্যা: ৪ ও ৭। শুভবার: রবি ও সোমবার। শুভরত্ন: এমেথিস্ট। প্রকৃতিগতভাবে আপনি: চাপা ও সৃজনশীল। চিন্তাভাবনা সবসময়ই একটা ব্যতিক্রমী খাতে প্রভাবিত হয়। নতুনের প্রতি আপনার আকর্ষণ সহজাত। ইনটুইশন ও অন্তর্দৃষ্টি প্রখর। উচ্চাভিলাষের অভাব আছে। অতিন্দ্রীয় ও রহস্য জগতের প্রতি দুর্নিবার আকর্ষণ রয়েছে। কাজকর্মের ব্যাপারে স্বাধীনচেতা ও অনেকাংশে খেয়ালী। জীবনে অপ্রত্যাশিত বাধা ও ঝামেলা মোকাবিলা করতে হবে। খেয়ালীপনা ক্ষতির কারণ হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:একাল্টিস্ট এলগরনন ব্ল্যাকউড, বিজ্ঞানী জোসেফ প্রীস্টলী, জ্যোতির্বিদ পার্সিভাল লোয়েল, ড. আবু হেনা মোস্তফা কামাল, সম্পাদক এ এম এস বাহাউদ্দিন, আনোয়ার আহমেদ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। কারো মৃত্যুতে অথবা মৃত্যু সংবাদে ব্যথিত হতে পারেন। মন অবসাদগ্রস্ত থাকবে। কাজকর্মে মন বসানো কঠিন হবে। আজ কাউকে ধার-কর্জ দেয়া ঠিক হবে না। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। বাহুল্য ব্যয় পরিহার করার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যেতে পারে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। পরীক্ষার্থীরাও সতর্ক ও মনোযোগ দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ শত্রুপক্ষের গোপন তত্পরতা বৃদ্ধি পাবে। শরীর ভালো নাও থাকতে পারে। ঠান্ডাজনিত কোনো রোগে ভুগতে পারেন। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। রোমাঞ্চ ও বিনোদন শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ পরীক্ষার্থীদের জন্য জোর প্রস্তুতি দরকার। অন্যথায় ফলাফল আশানুরূপ নাও হতে পারে। কারো প্ররোচনায় প্রলুব্ধ না হলেই ভালো করবেন। দাম্পত্য অশান্তির আশঙ্কা আছে। ধৈর্য ও সহিষ্ণুতার সাথে মোকাবিলা করুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। প্রত্যাশা পূরণের সুযোগ পেতে পারেন। পারিবারিক ব্যাপারে চিন্তিত হতে পারেন। বিদ্যার্থীদেরকে পড়াশোনায় অধিকতর মনোযোগী হতে হবে। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ আর্থিক দিক সামলে উঠতে পারবেন। কিছু কাজ আজ শেষ করা সম্ভব নাও হতে পারে। ব্যবসায়িক ব্যাপারে চিন্তিত থাকবেন। পাওনা টাকা আদায় হতে পারে। প্রবাস আনন্দদায়ক হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কেউ আজ আপনার ক্ষতি করতে পারে। আর্থিক দিক ভালো যাবে। বিদ্যার্থীদের সময় অনুকূল থাকবে। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। পারিবারিক কলহ-বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ পরের জন্য ক্ষতির সম্মুখীন হতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে না। মানসিক অশান্তি থাকতে পারে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ স্বামী বা স্ত্রী অসুস্থ হতে পারেন। অসুখ-অশান্তিকে অবহেলা না করলেই ভালো করবেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। আর্থিক ব্যাপারে কিছু দুশ্চিন্তা থাকতে পারে। খেলোয়াড়দের দিনটি শুভ। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ বিদ্যার্থীদের সময় অনুকূল থাকবে। পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। তবে ব্যয়াধিক্য দেখা দিতে পারে। ব্যবসায়িক ব্যাপারে বিদেশ যাত্রা সফল হতে পারে। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে কোনো অগ্রগতি হতে পারে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন। ব্যবসা-বাণিজ্য নিয়ে দুশ্চিন্তায় ভুগতে পারেন। শরীর অসুস্থ হতে পারে। মাথা ব্যথা বা চক্ষু সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। কোনো আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন।