চিলির নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন মিশেল বাসেলেট

আপডেট : ১২ মার্চ ২০১৪, ২০:৩৯
দ্বিতীয়বারের মতো চিলির প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেছেন সমাজতান্ত্রিক দলের নারী নেত্রী মিশেল বাসেলেট। বন্দরনগরী ভালপ্রাইসোতে অবস্থিত জাতীয় পরিষদে মঙ্গলবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে প্রেসিডেন্টের উত্তরীয় পরিয়ে দেন নারী স্পিকার ইসাবেল এলেন্দে। চিলির ইতিহাসে এই প্রথমবারের মতো কোন নারী অন্য এক নারীকে উত্তরীয় পরিয়ে প্রেসিডেন্ট হিসাবে বরণ করে নিলেন।