শিক্ষাব্যবস্থায় সৃজনশীল পদ্ধতি প্রণয়ন একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করি। সত্যিকারের সৃজনশীল পদ্ধতির প্রশ্ন প্রণয়নে একজন শিক্ষককে একজন শিক্ষার্থীর তুলনায় অনেক বেশি মনোযোগী হতে হচ্ছে। একটি অলিখিত কালো আইনের মাধ্যমে কলেজ-শিক্ষকদের টাইমস্কেল বন্ধ করে রাখা হয়েছিল, যা বর্তমান সরকার তার পূর্ববর্তী মেয়াদে বাতিল করে টাইমস্কেল চালু করেছে । তাই বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা—বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকদের চাকরি বদলিযোগ্য করে তাঁদের কর্মক্ষমতাকে আরো গতিশীল করা হবে। এছাড়া বেসরকারি চাকরি বদলিযোগ্য করা হলে স্থানীয় অযোগ্য শিক্ষকদের মোড়লগিরিও অনেকাংশে হ্রাস পাবে।
মুহাম্মদ দিলওয়ার হুসাইন, সহদেবপুর, ফেনী
