বগুড়ায় শহরতলীর মাটিডালি এলাকায় পরিবহন ঠিকাদার মোজাম্মেল হক মুকুলকে (৪২) হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে।
নিহতের স্ত্রী শামীমা আক্তার বাদী হয়ে মঙ্গলবার রাতে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় হত্যার কারণ এবং আসামি হিসেবে কারো নাম উল্লেখ করা হয়নি। গতকাল বুধবার পর্যন্ত পুলিশ এই হত্যাকাণ্ডের কারণ উদঘাটন বা ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই আসলাম হোসেন জানান, ধারণা করা হচ্ছে মোজাম্মেলকে আগে গুলি কিংবা ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তার বুকে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।
