১৪ মার্চ, ২০১৪ খ্রিস্টাব্দ, শুক্রবার
আজ ৩০ ফাল্গুন, ১৪২০ বঙ্গাব্দ এবং ১২ জমা:আউয়াল ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-২১ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা: ৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ: বুধ ও নেপচুন। আপনার শুভসংখ্যা: ৭ ও ৫। শুভবার: সোম ও বুধবার। শুভরত্ন: পান্না ও এমেথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি: অসাধারণ বুদ্ধিবৃত্তিক ক্ষমতার অধিকারী। আপনার ইনটুইশন প্রখর। যে কোন বিষয়ের গভীরে প্রবেশ করার ক্ষমতা আছে আপনার। আপনি সৃজনশীল। উদ্ভাবনী ক্ষমতা আছে। যে কোন পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে আসতে পারেন। আপনার অনুমান অনেক ক্ষেত্রেই ঠিক। তবে একটি বিষয়ে মনোযোগ কেন্দ্রীভূত করতে না পারলে অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও আপনার জীবন ব্যর্থ হতে পারে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: বিজ্ঞানী এলবার্ট আইনস্টাইন, সুরকার জোহান, স্ট্রাউস, মাইকেল কেইন, জিয়াউদ্দিন আহমেদ বাবলু। আজহারুল ইসলাম, চিত্রশিল্পী ফার্দিনান্দ হোডলার, ফজলে আজিম, ভাষা সৈনিক সালেহ উদ্দিন কায়সার।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। কলহ-বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ আপনার নামে কোনো মিথ্যা বদনাম রটতে পারে। অন্য মনস্কতার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ সংসারের কাজে ব্যয় বৃদ্ধির আশংকা আছে। পরিশ্রম বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের ক্লান্তিবোধ করবেন। কিছু কাজ অসমাপ্ত থেকে যেতে পারে। প্রাপ্তি তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আর্থিক দিক কিছুটা ভালো যেতে পারে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ ব্যস্ততার জন্য কাজকর্মে কিছু ভুল হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজে বাইরে যেতে পারে। শরীর ভালো যাবে না। ডায়াবেটিস রোগীদেরকে সতর্ক থাকতে হবে। সাফল্য অনিয়মের জন্যও সমস্যা দেখা দিতে পারে। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ গোপন শত্রুতার জন্য সমস্যা হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকুন। বিদ্যার্থীদের সময় অনুকূল থাকবে। পারিবারিক কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। পরীক্ষার্থীদেরকে বিশেষভাবে প্রস্তুতি নিতে হবে। সাধু সেজে কেউ আজ আপনাকে প্রতারিত করতে পারে। ভণ্ডদের সম্পর্কে সতর্ক থাকুন। আপনজন কারো মৃত্যু বা মৃত্যুসংবাদে ব্যথিত হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ মাতৃ স্বাস্থ্য ভালো যাবে। আজ কোনো প্রত্যাশা পূর্ণ হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। সঙ্গীত ও অভিনয় শিল্পীদের জন্য দিনটি শুভ। সুনাম ও সাফল্য পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে কোনো ধরনের অশান্তিতে ভুগতে পারেন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ মাতৃস্বাস্থ্য ভালো নাও যেতে পারে। কোনো কাজে বন্ধুদের উপর নির্ভর করা ঠিক হবে না। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন। বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা অনুকূল নয়। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না বিদ্যার্থীদের সময় অনুকূল থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ বেকারদের কারো কোরো কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। অন্যের কোনো মূল্যবান দ্রব্য আপনার কারণে নষ্ট হতে পারে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। অর্থ নষ্ট হওয়ার আশংকা আছে। প্রকাশক ও পুস্তক ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। ভালো কোনো সংবাদ পেতে পারেন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ খেলোয়াড়দের চাকরির সংস্থান হতে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। চাকরিজীবীদের কর্মপরিবেশ অনুকূল থাকবে। সম্ভাব্যক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। সাংবাদিক ও মিডিয়াকর্মীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ দিনটি সামগ্রিকভাবে মিশ্র সম্ভাবনাময়। কাজ-কর্মে কারো আনুকূল্য পেতে পারেন। ভালো কাজে অর্থব্যয় হতে পারে কর্মপরিবেশ ভালো থাকবে। বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। চঞ্চলতা পরিহার করুন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ কোনো কাজে প্রত্যাশিত সাফল্য আসতে পারে। মন ভালো থাকবে। কোনো বন্ধু বা আত্মীয়ের সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে ঘনিষ্ঠ কারো দ্বারা ক্ষতির আশঙ্কা আছে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বিনোদন শুভ।
