গোপালগঞ্জে পথচারীকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে রাজীব শেখ (৩৫) নামে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। মোটরসাইকেলের ধাক্কায় আহত হন এক পথচারী।
মঙ্গলবার রাত আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাজীব শেখের বাড়ি কাশিয়ানী উপজেলার পাইকেরপাড়া গ্রামে। রাজীব শেখ মাছের ব্যবসা করতেন।
কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান জানান, একটি মোটরসাইকেলে করে রাজীব শেখ কাশিয়ানীর গোপালপুর থেকে ঘোনাপাড়া যাচ্ছিলেন। ঘোনাপাড়া পৌঁছালে মহাসড়ক পার হতে থাকা এক পথচারীকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর পড়ে গিয়ে মারাত্মক আহত হন রাজীব। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে গভীর রাতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এএম
