রাষ্ট্রপতি পুরস্কার পেলেন মির্জাপুরের পুলিশ কর্মকর্তা

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২১:২৫
সাহসিকতা, বিচক্ষণতা ও সেবার ব্রত নিয়ে ঝুঁকি নিয়ে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করায় এ বছর পুলিশ সপ্তাহে রাষ্ট্রপতির (পিপিএম) পুরস্কার পেলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) শ্যামল কুমার দত্ত। গত ৬ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রীর হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন। শ্যামল কুমার দত্ত মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সোনাইকান্দি গ্রামের ননী গোপাল দত্তের ছেলে।