ছারছিনা শরীফের বার্ষিক মাহফিল সমাপ্ত

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২৩:০৩
বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে ছারছীনা শরিফের তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল। আখেরী মোনাজাত পরিচালনা করেন ছারছিনার পীর সাহেব শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ। মোনাজাত পূর্ব মুসল্লীদের এক সংক্ষিপ্ত সমাবেশে পীর সাহেব বলেন খাঁটি মুসলমান হতে হলে কুরআন ও সুন্নাহর নির্দেশ মেনে চলতে হবে। সমাবেশে জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ বলেন, এ দরবারে মানুষ আসে হেদায়েত পাওয়ার জন্যে। এতে আরো বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব একেএমএ আউয়াল, আবু নসর আব্দুল কুদ্দুস।