বিদ্যুত্ উত্পাদন বাড়াতে সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২৩:০৪
বিদ্যুত্ উত্পাদন বাড়াতে যমুনা সার কারখানা ছাড়া সব সার কারখানায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. হোসেন মনসুর গতকাল বৃহস্পতিবার এ কথা জানান। তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ করতে যমুনা সার কারখানা বাদে বাকি সব সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্টদের এ সংক্রান্ত চিঠি পাঠানো হচ্ছে।