ইংল্যান্ডের পূর্বাঞ্চলে কপ্টার বিধ্বস্ত নিহত ৪

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ২১:০৬
ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় নরফোক এলাকায় ঘন কুয়াশার মধ্যে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে চারজন নিহত হয়েছে। নরফোক পুলিশ জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিকলস শহরের কাছে গাছপালাবেষ্টিত একটি মাঠে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এর চার আরোহীর সকলেই ঘটনাস্থলেই প্রাণ হারায়। পুলিশ প্রাথমিক তদন্তের পর দুর্ঘটনাস্থলটি সিল করে দিয়েছে। বিমান তদন্ত শাখার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে। পুলিশ জানায়, নিকট আত্মীয়দের অবহিত করার পর নিহতদের পরিচয় প্রকাশ করা হবে। এটি একটি বেসামরিক হেলিকপ্টার ছিল বলে পুলিশ নিশ্চিত করেছে।