গৌরনদীর অপহূত দুই কলেজ ছাত্র দৌলতপুরে উদ্ধার

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ২১:০৮
অপহরণের ৩ দিন পর বৃহস্পতিবার বরিশালের গৌরনদীর অপহূত দুই কলেজ ছাত্র কাজী শাহারিয়ার অনিক ও সোহাগ খানকে খুলনার দৌলতপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। ভোর রাতে তারা কৌশলে অপহরণকারীদের কবল থেকে পালিয়ে এসে দৌলতপুর থানা পুলিশের কাছে আশ্রয় নেয়। পরবর্তীতে গৌরনদী থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।