বেঞ্চ সহকারীদের কাজে যোগদান
মহানগর আদালতের বেঞ্চ সহকারীরা কাজে যোগ দেয়ায় বৃহস্পতিবার চট্টগ্রাম আদালত ভবনের পরিস্থিতি পুনরায় স্বাভাবিক হয়ে আসে। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করতে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. মশিউর রহমানের নেতৃত্বে গঠিত কমিটির সঙ্গে আইনজীবী সমিতির নেতারা এদিন বৈঠক করেন।
বৈঠকে আদালতের কর্মচারীদের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন। বৈঠকে আগামী ১৮ মার্চ জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজের উপস্থিতিতে আরেকটি বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য, চট্টগ্রাম মহানগর আদালতের বেঞ্চ সহকারীকে মারধরের জের ধরে গত বুধবার ২০টি মহানগর আদালতে তালা লাগিয়ে কর্মবিরতি পালন করেন আদালতের কর্মকর্তা-কর্মচারীরা।
