যশোর কোতোয়ালি থানার মধ্য থেকে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে থানার মধ্যে থাকা ডিসকভার ব্যান্ডের মোটর সাইকেলটি চোরেরা নিয়ে যায়। যশোর শহরের চাঁচড়া ডাল মিল এলাকার মৃত আনোয়ারুল হকের ছেলে আজিজুল হক জানান, তিনি প্রয়োজনীয় কাজে এদিন রাতে থানায় যান। তার ব্যবহূত মোটর সাইকেলটি থানার সামনে রেখে ভারপ্রাপ্ত কর্মকর্তার রুমে যায়। প্রায় ১৫ মিনিট পর তিনি ফিরে এসে দেখেন তার বাইকটি চুরি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি ওসিকে অবহিত করেন। এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদুল হক জানান, থানার মধ্যে থেকে গাড়ি চুরির অভিযোগ পেয়েছেন।
