গাইবান্ধায় জেপি’র আলোচনা সভা

আপডেট : ২২ মে ২০১৯, ১৮:০৯

সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান ক্রয়ের লক্ষ্যে বৃহস্পতিবার গাইবান্ধা জেলা জাতীয় পার্টি-জেপি’র এক আলোচনা সভা ও জেলা প্রশাসককে স্মারক লিপি প্রদান করা হয়।

জেলা জাতীয় পার্টি-জেপি’র সভাপতি অ্যাডভোকেট ফজলে করিম আহম্মদ পল্লবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম দুদু, সদর উপজেলা কমিটির সভাপতি দিলাল হোসেন, জেপি নেতা তাজুল ইসলাম, সাইদুর রহমান, মঞ্জিল হোসেন প্রমুখ। শেষে জেলা প্রশাসককে স্মারক লিপি প্রদান করা হয়।

ইত্তেফাক/জেডএইচ