ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সাহেব আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন, ইসলামে সন্ত্রাসী জঙ্গিবাদের কোন স্থান নেই। ৯২ ভাগ মুসলামানের দেশ ইহুদি নাছারাদের মতবাদ চলতে পারে না। আজ ঐক্যবদ্ধভাবে ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর সময় এসেছে। গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে গতকাল শুক্রবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখা আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গলাচিপা উপজেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা আবুবকর ছিদ্দিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার আহ্বায়ক মাওলানা হাবিবুর রহমান, সাবেক সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাওলানা মোস্তাফিজুর রহমান, সদস্য মুফতি হাফেজ মাওলানা আ. রহমান, উপজেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন কানু মাতুব্বর। বক্তব্য রাখেন মাওলানা মু. জাকির হোসেন, মাওলানা অহিদুজ্জামান, মাওলানা গোলাম সরোয়ার, হাফেজ মাওলানা ফেরদৌস খান প্রমুখ।
