রাজশাহীর মোহনপুরে গণিত উত্সব

আপডেট : ১৫ মার্চ ২০১৪, ২১:৩৩
৩টি গ্রুপে প্রায় এক হাজার তরুণ শিক্ষার্থীর অংশগ্রহণে রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউপি’তে গণিত উত্সব অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় জাহানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উত্সবে সভাপতিত্ব করেন খন্দকার শামসুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন এনিমেল হাজব্রেন্ডি বিভাগের ডা: হেমায়েতুল ইসলাম আরিফ, মোহনপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদীন প্রমুখ। স্বেচ্ছাব্রতী সংগঠন দি হাঙ্গার প্রজেক্টর সহযোগী ইয়ূথ এন্ডিং হাঙ্গার ও জাহানাবাদ একতা ইউনিট আয়োজিত উত্সবটি তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীদের প্রাণের মেলায় পরিণত হয়। আরিফুর রহমান সবুজ, সাদেকুল ইসলাম ও মামুন অর রশিদের যৌথ পরিচালনায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধনীর পর ৩টি ক্যাটাগরির পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নেয়। ৩টি ক্যাটাগরিতে ১৫ এবং শ্রেষ্ঠ ৩টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। প্রাথমিক শাখায় আল আমিন, জুনিয়র শাখায় মুন্নী আক্তার, মাধ্যমিক শাখায় মরিয়ম খাতুন চ্যাম্পিয়ন হয়।