মুসা আহমেদের ইন্তেকাল

আপডেট : ১৫ মার্চ ২০১৪, ২২:৪১
খোন্দকার আবু মুসা শরফুদ্দিন আহমেদ (মুসা আহমেদ) (৯৭) গতকাল শনিবার বাংলাদেশ সময় বিকালে করাচীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ১৯৪১ সালে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে প্রথম স্থান অধিকার করেন। চাকরি জীবনে সর্বশেষ তিনি তদানিন্তন পাকিস্তান প্রাদেশিক মুখ্য সচিব ছিলেন। ১৯৭০ সালে অবসর গ্রহণের পর তিনি বিশ্বব্যাংকে যোগদান করেন। তিনি মৃত্যুকালে দুই কন্যা রেখে গেছেন। মুসা আহমেদ গোপালগঞ্জের খোন্দকার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তানের সাবেক শিক্ষামন্ত্রী খাজা সাহাবুদ্দিনের একমাত্র জামাতা ছিলেন।