জেলা সদর উপজেলার চরাঞ্চলের ফলুয়ামাড়ীতে গতকাল শনিবার দুপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৪০ জন। নিহতরা হলেন—বারেক (৩৫), রহিম (৩০) ও শুকুর (৫০)। বাকি ২ জনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার মদনপুর মাজারের ওরস শরীফ থেকে শ্যামলী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস গতকাল দুপুর ১২টার দিকে ময়মনসিংহের কাচারী বাজারে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ফলুয়ামাড়ী এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে ৪ জন এবং হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। আহতদের কয়েকজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়ার কোচের স্কুলেরপ্রধান
শিক্ষক নিহত
বগুড়া প্রতিনিধি :জেলার শিবগঞ্জে যাত্রীবাহী কোচের ধাক্কায় আজিজার রহমান (৪৫) নামে এক স্কুলের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। ঢাকা-রংপুর মহাসড়কের জেলার শিবগঞ্জ উপজেলার কাগইল এলাকায় গতকাল সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজিজার রহমান সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমন মিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কাজিপুর উপজেলার শিক্ষক-শিক্ষিকা মিলে শিক্ষা সফরে দিনাজপুরের স্বপ্নপুরী যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
