সিলেটের বিশ্বনাথে গতকাল শনিবার নোয়াগাঁও মাছুখালিবাজারের পশ্চিমের মাঠে বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। দশঘর ইউনিয়ন ষাঁড়ের লড়াই কমিটির আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার প্রায় ৫৪ জোড়া ষাঁড় অংশ নেয়। স্পেশাল লড়াইয়ে জাহারগাঁও গ্রামের কিং থাং ষাঁড়কে হারিয়ে টাইগার ষাঁড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে জিতে নেয় ১৪ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন। এছাড়া অপর স্পেশাল লড়াইয়ে রাঘ ২ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আকাশ পাগলা ষাঁড়।
জমজমাট এই ষাঁড়ের লড়াই দেখতে সকাল থেকেই বিশ্বনাথসহ সিলেটের দূর-দূরান্ত থেকে হাজার হাজার দর্শক নোয়াগাঁও গ্রামে আসতে থাকে। গ্রামীণ ঐতিহ্যের এই দুরন্ত ষাঁড়ের লড়াই দেখতে অনেক প্রবাসীও ছুটি নিয়ে দেশে এসেছেন।
