আ ন্ত র্জা তি ক প্র দ র্শ নী .................

বাংলাদেশের শিল্পী ‘প্রিয়রঞ্জিনী’

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২০:২৮
দীর্ঘদিন ধরে ‘ওয়ার্ল্ড ওয়াইড আর্টিস্ট ফর পিস, ইন্টারন্যাশনাল আর্ট এ্যাকশন প্রজেকট’ বিশ্ব শান্তির জন্য কাজ করছে। সারা পৃথিবীর ৩০০টি দেশ নিয়মিত অংশগ্রহণ করলেও বাংলাদেশ এবারই প্রথম সুযোগ পেলো। ২০১৪ সালের এপ্রিলে নেদারল্যান্ডে অনুষ্ঠিতব্য প্রদর্শনীর শিরোনাম, ‘আর্ট ফর পিস’। রাজেশ্বরী প্রিয়রঞ্জিনীর শিল্পকর্মে নারী মনের মুক্তি ও নারীর জীবনে মানবতাবাদের ভাষা স্পষ্ট হয়ে ওঠে। গত জানুয়ারি মাসেই ভারতের রাজধানী দিল্লীতে তাঁর একক প্রদর্শনী ‘কালার অব্ এন্টাসিপেশন’ সফলভাবে প্রদর্শিত হয়। দীর্ঘ তিন বছর ক্যান্সার এর সাথে যুদ্ধ করে তিনি ক্যান্সার জয়ী হয়েছেন সম্প্রতি। প্রিয়রঞ্জিনী তার জীবনের সংগ্রামকে সৃজনীসত্তায় মুখর করেছেন। তাই তাকে একজন সংবাদকর্মী ও লেখক হিসেবে একই সঙ্গে দেখা যায়। মানবতা ও শান্তির আহ্বান স্বরূপ তার শিল্পকর্মে পাখি ও সাদা রঙের ব্যবহার হয়ে ওঠে বিশেষ তাত্পর্যময়। ওয়ার্ল্ড পিস সাইনে প্রিয়রঞ্জিনীর শ্লোগান ছিল ‘লেট ডিভাইন দ্য লাভ রিলিজিয়ন অব্ টুয়েন্টি ফার্ষ্ট সেঞ্চুরী’ অর্থাত্ ভালোবাসাই হোক একুশ শতকে মানুষে মানুষে ভালবাসার পরম ধর্মীয় ভাষা। প্রিয়রঞ্জিনীর এই শ্লোগান সমৃদ্ধ ডিজাইন করা পোস্টার যাবে ইন্টারন্যাশনাল পিস ওয়ালে যেখানে কান্ট্রি হিসেবে তিনি প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের গর্বিত নাম। বিশ্ব শান্তি বার্তায় এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশের নারী শিল্পীর অংশগ্রহণ নিঃসন্দেহে অভিবাদনযোগ্য ও ইতিবাচক প্রাপ্তির বার্তা বয়ে আনে দেশের জন্য।