ডেন্টিস্ট

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২০:৩৩
ডেন্টিস্টরা সাধারণত সব ধরনের দন্ত সেবা দিয়ে থাকেন। অর্থাত্ মুখ ও দাঁতের যেকোনো ধরনের অসুখ উপশম করেন তারা। মানবতার সেবা করতে পারা যায় বলে এই পেশার গুরুত্ব সবসময় বেশি। এ পেশায় কীভাবে ভালো করা যায় সে বিষয়ে প্রজন্মকে পরামর্শ দিলেন ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ, ঢাকার লেকচারার ড. সাদিয়া রহমান শশী এদেশের জনসংখ্যা অনেক, কিন্তু সেই তুলনায় ডেন্টাল সার্জনের সংখ্যা অনেক কম। এ ছাড়া বাংলাদেশিরা দাঁতের ব্যাপারে সচেতন না। এদেশে সরকারি ও প্রাইভেট বেশ কিছু ডেন্টাল কলেজ আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অ্যাডমিশন টেস্ট দিয়ে পাস করে এসব কলেজে ভর্তি হওয়া যায়। এরপরই নিজের কাজ সঠিকভাবে করা শুরু করা উচিত। এছাড়া চিকিত্সা একটি মহত্ পেশা। এই পেশায় সহজে মানুষের সেবা করা যায় ও অনেক মানুষের দোয়া পাওয়া যায়। এই পেশায় ভালো করতে হলে পর্যায়ক্রমে এগোতে হবে। প্রথমে বিডিএস পরীক্ষাটা ভালো ভাবে পাস করতে হবে। এরপর ইন্টার্নির সময় ভালোভাবে কাজ শিখতে হবে। সুযোগ পেলেই বিভিন্ন হসপিটালে পোস্ট-গ্র্যাজুয়েট ট্রেইনিং করে হাত পাকাতে হবে। তার পর সুযোগ মতো এফসিপিএস বা এমএস বা হায়ার স্টাডিস নিয়ে নিজেকে আরও যোগ্য করতে হবে। এসব কারণেই পেশাটি প্রজন্মের কাছে অনেক ভালো সাড়া ফেলেছে। সবসময় সকলের প্রতি আন্তরিকতা বজায় রেখে নিজের কাজ সঠিকভাবে করার পরামর্শ দিলেন তিনি। মানবসেবায় আগ্রহী সবাইকে তিনি নিঃসংকোচে এই পেশায় আসার জন্য পরামর্শ দেন।