পৃথক দুর্ঘটনায় নিহত চার

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২১:২৪
কয়েকস্থানে দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। —খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের। মঠবাড়িয়ায় দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের বহেরাতলা নামক স্থানে শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় আবুল কালাম (৩৪) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় আবুর কালাম তার ভাড়ায় চালিত মোটর সাইকেলে যাত্রী নিয়ে তুষখালী যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দেয়। গৌরনদীতে দুর্ঘটনায় হেলপার নিহত ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ইল¬া নামক স্থানে গতকাল রবিবার সড়ক দুর্ঘটনায় কভার ভ্যানের হেলপার সাইফুল ইসলাম খান (২০) ঘটনাস্থলেই নিহত হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ঢাকা থেকে বরিশালগামী রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাত দুইটার দিকে উপজেলার গাইনেরপাড় নামক স্থানে খাদে পড়ে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিজয়নগরে ট্রাক্টর চাপায় শিশু নিহত শনিবার ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে মাটিবাহী ট্রাক্টর চাপায় এক শিশু নিহত হয়েছে। উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে একটি মাটিবাহী ট্রাক্টর যাওয়ার সময় রাস্তা পারাপারের সময় শিশু নূরুল আমীনকে (০৭) কে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। সে জালালপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে ও জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। সরিষাবাড়ীতে বিদ্যুত্স্পৃষ্টে কৃষকের মৃত্যু জামালপুরের সরিষাবাড়ীতে শনিবার সকালে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সোলায়মান (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া গ্রামের হাবিবুল্লাহর ছেলে।