বেসরকারিভাবে যারা চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২১:২৬
গত শনিবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ৪০ জন, বিএনপির ২৮, জামায়াত ৭ ও অন্যান্য থেকে ৩ জন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ বিষয়ে খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। কুমিল্লা কুমিল্লার ৬ উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে ৩টিতে আওয়ামী লীগ ও ৩টিতে বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন। নাঙ্গলকোটে সামছুদ্দিন কালু (আওয়ামী লীগ) ও বুড়িচংয়ে মিজানুর রহমান (বিএনপি) নির্বাচিত হয়েছেন। তিতাসে নির্বাচিত হয়েছেন সালাহ উদ্দিন সরকার (বিএনপি), হোমনায় অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা (বিএনপি) নির্বাচিত হয়েছেন। ব্রাহ্মণপাড়ায় জাহাঙ্গীর খান চৌধুরী (আওয়ামী লীগ) নির্বাচিত হয়েছেন, চৌদ্দগ্রামে আবদুস সোবহান ভূঁইয়া হাসান (আওয়ামী লীগ) নির্বাচিত হয়েছেন। কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী সমর্থিত প্রার্থী পনির উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী মোঃ হাবিবুর রহমান সরকার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আফরোজা বেগম নির্বাচিত হয়েছেন। চিলমারী উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শওকত আলী সরকার বীর বিক্রম, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ আব্দুল কুদ্দুছ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মর্জিনা বেগম জেলি নির্বাচিত হয়েছেন। রৌমারী উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ মজিবুর রহমান বঙ্গবাসী, ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী মোঃ আবুল হাশেম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী আফছানা রাব্বী রিপা নির্বাচিত হয়েছেন। ফুলপুর ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব এ্যাডভোকেট আবুল বাসার আকন্দ বিজয়ী হয়েছেন। ফুলবাড়িয়া ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপি জয়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি’র মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আজিজুর রহমান বিজয়ী হয়েছেন। ধোবাউড়া ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মজনু মিয়া বিজয়ী হয়েছেন। গৌরিপুর ময়মনসিংহের গৌরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি’র মনোনীত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বিজয়ী হয়েছেন। মুক্তাগাছা ৩টি কেন্দ্রের ফলাফল গোলযোগের কারণে বন্ধ হয়ে যাওয়া মুক্তাগাছায় নির্বাচন ফলাফল স্থগিত রাখা হয়েছে। ৯৭ কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী জাকারিয়া হারুন এগিয়ে রয়েছেন। নাঙ্গলকোট নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সামছুউদ্দিন কালু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রৌমারী কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে আ’লীগের বিদ্রোহী প্রার্থী মজিবুর রহমান বঙ্গবাসী বিজয়ী হয়েছেন। ভাঙ্গা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহাদাত্ হোসেন বিজয়ী হয়েছেন। বাগেরহাট বাগেরহাট সদর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো: মুজিবুর রহমান খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোরেলগঞ্জ মোরেলগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো: শাহ-ই-আলম বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শরণখোলা শরণখোলা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন আকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রামপাল রামপাল উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শেখ আবু সাঈদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মংলা মংলা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবু তাহের হাওলাদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দাগনভূঞা ফেনীর দাগনভূঞায় সরকারি দল সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দিদারুল কবির রতন (ঘোড়া) পেয়েছেন ৮৪,৫৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আকবর হোসেন (টেলিফোন) পেয়েছেন ৫,৭৭৮ ভোট। টুঙ্গিপাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গাজী গোলাম মোস্তফা বিজয়ী হয়েছেন। নবাবগঞ্জ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী নূরে আলম সিদ্দিকী জয়ী হয়েছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পারুল বেগম (বৈদ্যুতিক পাখা) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। বান্দরবান বান্দরবানে দুটি উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল কুদ্দুছ (মোটরসাইকেল) এবং আবুল কালাম (দোয়াত-কলম) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। বরিশাল বাবুগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সরদার খালিদ হোসেন, মুলাদী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তারিকুল হাসান মিঠু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। দিনাজপুর দিনাজপুর সদরে চেয়ারম্যান পদে ফরিদুল ইসলাম আ’লীগ (আনারস) প্রতীক নিয়ে ৭০ হাজার ৮৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোকাররম হোসেন বিএনপি (দোয়াত-কলম) প্রতীক নিয়ে পেয়েছেন ৬০ হাজার ৬২৮ ভোট। নবাবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামের নূরে আলম সিদ্দিকী (হেলিকপ্টার) প্রতীক নিয়ে ৩৪ হাজার ২০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মোঃ আতাউর রহমান (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৬৪৭ ভোট। সাতক্ষীরা সাতক্ষীরার কালিগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ ওয়াহেদুজ্জামান (আনারস প্রতীক) ৬১ হাজার ৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জামায়াত সমর্থিত প্রার্থী সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এস এম আজিজুর রহমান মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫৬ হাজার ৯২ ভোট পেয়েছেন। গাইবান্ধা গত শনিবার চেয়ারম্যান পদে নির্বাচনে সাদুল্লাপুরে বিএনপি সমর্থিত সাইদুর রহমান মুন্সি (কাপ পিরিচ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী মোখলেসুর রহমান (মোটর সাইকেল) নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ভোট ১ লাখ ১১ হাজার ৫৩১। শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী কেরামত আলী (কাপ পিরিচ) ১ লাখ ৭৮ হাজার ৭৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোলাহাট উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী আনোয়ারুল ইসলাম (চিংড়ি মাছ) ৩১ হাজার ৬৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চরভদ্রাসন ফরিদপুরের চরভদ্রাসনে ভোট গণনা শেষে চেয়ারম্যান পদে বি.এন.পি প্রার্থী এ.জি.এম বাদল আমিন দোয়াত কলম মার্কায় ৮ হাজার ৯শ ৩৯ ভোট পেয়ে জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশাররফ হোসেন মুসা স্বতন্ত্র টেলিফোন প্রতীকে পেয়েছেন ৬৯৭৩ ভোট। সেনবাগ নোয়াখালীর সেনবাগ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির তৃণমূলের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৩৭০০১। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের লায়ন জাহাঙ্গীর আলম মানিক। তার প্রাপ্ত ভোট সংখ্যা ২৬২০৭। ভোলা: ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোশারেফ হোসেন (কাপ পিরিচ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ফরিদপুর:আলফাডাঙ্গায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এম এম জালালউদ্দিন। চরভদ্রাসন: চরভদ্রাসন উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী এজিএম বাদল আমীন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গাইবান্ধা: তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গাইবান্ধা সদরে জামায়াত সমর্থিত আব্দুল করিম (দোয়াত-কলম) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গোদাগাড়ী রাজশাহী গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী ইসহাক আলী। আদিতমারী লারমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে ৬২টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী আইয়ুব আলী (ঘোড়া) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দেলদুয়ার শনিবার অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে দেলদুয়ারে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। জামালগঞ্জ ৩য় দফা উপজেলা নির্বাচনে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী শামছুল আলম তালুকদার ঝুনু বিজয়ী হয়েছেন। শেরপুর শ্রীবরদী উপজেলা নির্বাচনে আ’লীগ সমর্থিত আনারস প্রতীকের মো. আশরাফ হোসেন খোকাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ভোট পেয়েছেন ২৮৭২২। তার নিকটতম বিএনপি সমর্থিত আ. রহিম দুলাল (কাপ-পিরিচ) পেয়েছেন ২৫৭২৯ ভোট। মান্দা নওগাঁর মান্দায় জামায়াত সমর্থিত প্রার্থী উপজেলা আমীর অধ্যাপক আব্দুর রশীদ (কাপ-পিরিচ) প্রতীকে ৫৬ হাজার ৭শ ৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের এস এম ব্রুহানী সুলতান মাহমুদ গামা (মোটর সাইকেল) প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ১শ ৪৬ ভোট।