মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত?

আপডেট : ২২ মে ২০১৯, ২০:০৬

বাংলা

মো. সুজাউদ দৌলা, সহকারি অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ,ঢাকা

১। ‘মানবধর্ম’ কবিতাটির লেখক কে?

(ক) কায়কোবাদ               (খ) সত্যেন্দ্রনাথ দত্ত

(গ) লালন শাহ্               (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

২। লালনের কাছে কোন ধর্মই মূল কথা?

(ক) হিন্দুধর্ম                (খ) মুসলিম ধর্ম

(গ) মনুষ্যধর্ম                (ঘ) সংসার ধর্ম

৩। লালন শাহ্ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

(ক) ১৭৬২ খ্রিস্টাব্দে     (খ) ১৭৭২ খ্রিস্টাব্দে

(গ) ১৭৮২ খ্রিস্টাব্দে    (ঘ) ১৭৯২ খ্রিস্টাব্দে

৪। লালন শাহ্ গানে নিজেকে কী হিসেবে উল্লেখ করেছেন?

(ক) কবি  (খ) সাধক (গ) গায়ক (ঘ) ফকির

৫। লালনশাহ্ কোন ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেছেন?

(ক) হিন্দু ও মুসলিম     (খ) হিন্দু ও বৌদ্ধ

(গ) বৌদ্ধ ও মুসলিম   (ঘ) মুসলিম ও খ্রিস্টান

৬। লালনের গান কে প্রথম সংগ্রহ করেন?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর       (খ) সুকুমার সেন

(গ) দীনেশচন্দ্র সেন        (ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ

৭। লালন শাহ্ কতগুলো গান সৃষ্টি করেন?

(ক) লক্ষাধিক                   (খ) অযুত

(গ) সহস্রাধিক             (ঘ) শতাধিক

৮। লালনের গানের বিশেষ বৈশিষ্ট্য কী?

(ক) প্রকৃতিপ্রেম ও মানবচেতনা

(খ) স্বদেশ প্রেম ও মানববাদ

(গ) আধ্যাত্মভাব ও মরমি রসব্যঞ্জনা

(ঘ) অন্তলোকের রহস্য অনুসন্ধানস্পৃহা

৯। লালন শাহ্ কোন ধর্মে বিশ্বাসী?

(ক) হিন্দুধর্মে      (খ) মুসলিম ধর্মে

(গ) বৌদ্ধধর্মে     (ঘ) মানবধর্মে

১০। লালন শাহেক ‘মানবতার কবি’ বলা হয় কেন?

(ক) প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই বলে

(খ) সিরাজ সাঁইয়ের শিষ্য হওয়ায়

(গ) অনেক গান লিখেছেন এ জন্যে

(ঘ) মনুষ্যধর্মকে অন্তরে লালন করায়

১১। লালন হিন্দু ও মুসলমানের ধর্মীয়শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন কীভাবে?

(ক) প্রাতিষ্ঠানিক বিদ্যা দ্বারা        (খ) চিন্তা ও সাধনায়

(গ) আধ্যাত্মভাব ও জ্ঞানে          (ঘ) গুরুর সান্নিধ্য

১২। লালন শাহে্র মৃত্যু সাল কোনটি?

(ক) ১৮৬০ খ্রিস্টাব্দ             (খ) ১৮৭০ খ্রিস্টাব্দ

(গ) ১৮৮০ খ্রিস্টাব্দ            (ঘ) ১৮৯০ খ্রিস্টাব্দ

১৩। কোথায় লালন শাহে্র মৃত্যু হয়?

(ক) কুষ্টিয়ার ছেউরিয়ায়         

(খ) ফরিদপুরের তাম্বুলখানায়

(গ) যশোরের সাগরদাড়িতে       

(ঘ) কুষ্টিয়ার শিলাইদহে

১৪। মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত?

(ক) সামাজিক পরিচয়           (খ) ধর্মীয় পরিচয়

(গ) মানুষ পরিচয়             (ঘ) পেশার পরিচয়

১৫। লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর-

i. জাতের বড়াই   ii. কূপের জল

iii. বংশ কৌলিন্য

নিচের কোনটি সঠিক?  (ক) i ও ii (খ) i ও iii

 (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

উত্তর:

১ গ.২ গ,৩ খ,৪ ঘ,৫ ক,৬ ক,৭ গ,৮ গ,৯ ঘ, ১০ ঘ

১১ খ, ১২ ঘ, ১৩ ক, ১৪ গ, ১৫ খ