গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের হিসাববিজ্ঞানের প্রভাষক মো. সিদ্দিকুর রহমানকে সভাপতি ও কুমিল্লার হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজের প্রভাষক শরফুদ্দিন মো. আবু ইউসুফকে সাধারণ সম্পাদক করে ২৮তম বিসিএস (সাধারণ শিক্ষা) ফোরাম গঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ওই ব্যাচের ক্যাডারদের এক সম্মেলনে এ ফোরাম গঠিত হয়। ৭৯ সদস্যের ওই ফোরামের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক নাজমুন নাহার। — প্রেস বিজ্ঞপ্তি
