সম্প্রতি অনুষ্ঠিত খুলনা সংবাদপত্র হকার্স ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে আনোয়ার সরদার সভাপতি, শহিদুল ইসলাম তালুকদার সাধারণ সম্পাদক এবং মোঃ হুমায়ুন কবির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সহ-সভাপতি পদে নুরুল ইসলাম ঢালি ও সৈয়দ আলম গুডু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ মিন্টু গাজী ও মোঃ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ বাবুল হোসেন।
