বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর ফেনীর দাগনভূঁঞা উপজেলার আলাইয়ারপুরে গ্রামের বাড়িতে গত শনিবার রাতে গুলি, বোমাবাজি ও ঘরের আসবাবপত্র ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় ১৯ দলীয় জোটের মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই আকবর হোসেন পালিয়ে প্রাণে রক্ষা পান বলে তিনি জানান।
দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আকবর হোসেন অভিযোগ করে বলেন, আমার প্রতিপক্ষ আমাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার সময় খবর দেয়ার পরও পুলিশ ঘটনাস্থলে যায়নি বলে তিনি অভিযোগ করেন। দাগনভূঁঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
