পোলাও+খিচুরি

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২০:০৮
বাঙালির রসনাবিলাসে বর্তমানে পোলাও এবং খিচুরি অনেকেরই পছন্দের খাবার। আর সেটার স্বাদ যদি হয় ভিন্ন ধরনের তবে তো কথায় নেই। আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের পোলাও এবং খিচুরি নিয়ে এবারের আয়োজন র ং বা হা রি পো লা ও উপকরণ :চাল ১ কেজি, কাঁচামরিচ ৫-৬টি, কারিপাতা ৩-৪টি, লবণ ১ চা চামচ, নারকেল কুড়ানো ২ কাপ, পানি ২ কেজি, জিরা ১ চা চামচ, ঘি আধা কাপ, সবুজ ফুড কালার সামান্য, পেঁয়াজ কুচি আধা কাপ, লাল ফুড কালার সামান্য। প্রণালি :চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। জিরা গুঁড়া করে রাখুন। চুলায় পাত্র বসান। পাত্রে তেল দিয়ে গরম হলে তাতে পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে তাতে পানি দিয়ে দিন। পানি ফুটে এলে তাতে চাল দিয়ে দিন। এবার একে একে কাঁচামরিচ, নারকেল কুড়ানো, কারিপাতা, লবণ দিয়ে নেড়ে ঢেকে রাখুন। পানি শুকিয়ে এলে জিরাগুঁড়া, সামান্য লাল ও সবুজ ফুড কালার দিয়ে নেড়ে ৫ থেকে ১০ মিনিট দমে রাখুন। এবার সার্ভিং ডিসে ঢেলে পরিবেশন করুন। প ঞ্চ প দী খি চু রি উপকরণ :পোলাও চাল আধা কাপ, মুগ ডাল আধা কাপ, মসুর ডাল আধা কাপ, ঘি চার ভাগের এক কাপ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ ৩-৪টি, তেজপাতা ৩-৪টি, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, পেঁপে (কিউব কাটা) চার ভাগের এক কাপ, আলু (কিউব কাটা) চার ভাগের এক কাপ, গাজর (কিউব কাটা) চার ভাগের এক কাপ, মটরশুঁটি চার ভাগের এক কাপ, লাউ (কিউব কাটা) চার ভাগের এক কাপ। প্রণালি :চাল ও জল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার চুলায় হাঁড়িতে ঘি দিন। ঘি গরম হলে তাতে তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ, মরিচ ও লবণ সামান্য পানি দিয়ে কষাতে হবে। কষানো হলে তাতে পোলাও চাল, মুগ ও মসুর ডাল, পানি দিয়ে ঢেকে দিতে হবে। চাল সেদ্ধ হয়ে এলে তাতে সেদ্ধ করা সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। ১০ অথবা ১৫ মিনিট রান্না করার পর উপরে গরম মসলা গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিন। এবার সার্ভিং ডিসে ঢেলে পরিবেশন করুন। বা দ শা হী খি চু রি উপকরণ :পোলাও চাল ১ কাপ, চিকেন কিমা আধা কাপ, তেজপাতা ২-৩টি, মুগ ডাল আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, গরমমসলা গুঁড়া আধা চা চামচ, মসুর ডাল আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, পানি পরিমাণমতো, ডিম ২টি, মরিচ গুঁড়া আধা চা চামচ, ঘি বা তেল চার ভাগের এক কাপ, লবণ পরিমাণমতো, কাঁচামরিচ ৪-৫টি। প্রণালি :চিকেন কিমা ধুয়ে সামান্য পানি ও লবণ দিয়ে সেদ্ধ করে নিন। একটি পাত্রে ২টি ডিম ফেটে রাখুন। চাল ও ডাল একসাথে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে রাখুন। এবার চুলায় পাত্রে ঘি দিন। ঘি গরম হলে তাতে একে একে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচ, তেজপাতা সামান্য পানি দিয়ে কষান। কষানো হলে তাতে চাল ও ডাল দিয়ে নেড়ে ঢেকে দিন। চাল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। এবার তাতে চিকেন কিমা ও ফেটানো ডিম দিয়ে দিন। এবার চুলায় মাঝারি আঁচে ১০ মিনিট রান্না করে উপরে গরম মসলা ছিটিয়ে নামিয়ে নিন। এবার সার্ভিং ডিসে ঢেলে পরিবেশন করুন। ভেজিটেবল পোলাও উপকরণ :পোলাও চাল ৩ কাপ, কাঁচামরিচ ৩-৪টা, দারুচিনি-এলাচ ৪-৫টি, পানি ৬ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ঘি বা তেল চার ভাগের এক কাপ, বাঁধাকপি (গ্রেট করা) ১ কাপ, লেবুর রস ২ চা চামচ, তেজপাতা ২-৩টি, নারকেল (কুড়ানো) ১ কাপ, লবণ প্রয়োজনমতো, আদা বাটা আধা চা চামচ। প্রণালি :প্রথমে বাঁধাকপি ধুয়ে গ্রেট করে নিন। সামান্য পানি ও লবণ দিয়ে গ্রেট করা বাঁধাকপি ভাপ দিয়ে নিন। এবার পোলাউয়ের চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। অন্য পাত্রে চুলায় তেল অথবা ঘি দিয়ে গরম হলে তাতে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, দারুচিনি, এলাচ, লবণ ও তেজ পাতা দিয়ে নাড়ুন। একটু ভাজা ভাজা হলে তাতে পানি দিয়ে দিন। পানি ফুটে এলে তাতে চাল দিয়ে নেড়ে ঢেকে দিন। ১০ মিনিট পর পানি শুকিয়ে এলে তাতে বাঁধাকপি ও নারকেল কুচি, লেবুর রস দিয়ে ৫ মিনিট দমে রাখুন। এর পর নামিয়ে সার্ভিং ডিসে ঢেলে গরম গরম পরিবেশন করুন।