রাজশাহীর দুর্গাপুরে এক কৃষকের আটশ’ বস্তা আলু মাঠ থেকে ট্রাকে করে থানায় নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আলু প্রজেক্টের মালিক আবদুর রাজ্জাকের অভিযোগ, নিগার কোল্ড স্টোরেজের মালিক নূরুন নবীর কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের আলুর বীজ নিয়েছিলেন তিনি। আলু বিক্রি করে সোমবার টাকা পরিশোধ করার কথাও হয়েছিল তার সঙ্গে। তার প্রজেক্ট থেকে পুলিশী সহায়তায় ৮০০ বস্তা আলু নিয়ে নিয়ে যায় নুরুন নবীর লোকজন। দুর্গাপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, হিমাগারের মালিক টাকা পাবেন এম অভিযোগের পরিপ্রেক্ষিতে ৮০০ বস্তা আলু থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। মীমাংসার পর আলুর মালিক যিনি হবেন, তার কাছে ফিরিয়ে দেয়া হবে।
