রংপুরের কাউনিয়ায় স্বামীর সাথে অভিমান করে গার্মেন্টস কর্মী অন্তঃসত্ত্বা গৃহবধূ শাবানা নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। উপজেলার বালাপাড়া ইউনিয়নের রফিকুল ইসলামের মেয়ে শাবানা বেগম (২৪) সাথে প্রায় দুই বছর আগে একই এলাকার আলম মিয়ার বিয়ে হয়। গত ১ মার্চ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্বশুর বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ শাবানা স্বামীর সাথে অভিমান করে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে অর্থাভাবে ওষুধ কিনতে না পারায় রংপুর মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ শাবানা কাতরাচ্ছে।
