বাগেরহাটের চিতলমারীতে নির্বাচনী সহিংসতায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার রাত ৮টায় উপজেলার খাসেরহাট বাজারে চেয়ারম্যান প্রার্থীর প্রচারণাকে কেন্দ্র করে বর্তমান উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়ালের সমর্থক ও সন্তোষপুর ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান শামীমের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ব্যাপারে চিতলমারী অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার সরকার জানান, দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে তাত্ক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
