সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
মেহেরপুর \ নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ৮টার দিকে শহীদ সামসূজ্জোহা পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
গাজীপুর\ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিশু সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসন চত্বরের নাট মন্দিরে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নড়াইল\ নড়াইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শিশু সমাবেশ, র্যালি, পুষ্পমাল্য অর্পণ, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।
পবিপ্রবি \ বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা, শিশু-কিশোর প্রতি-যোগিতা, দোয়া ও প্রার্থনা করা হয়।
চাঁদপুর \ চাঁদপুরে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস সোমবার পালন করা হয়েছে।
দিবসের প্রধান প্রধান কর্মসূচির মধ্যে ছিলো অঙ্গীকারের পাদদেশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশু কিশোরদের বিশাল বর্ণাঢ্য র্যালি, বঙ্গবন্ধুর জীবন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক পুস্তক ও চলচিত্র প্রদর্শন, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
নীলফামারী \ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মদিন পালিত হয়েছে। দিনটি পালনে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও শিশু-কিশোর সমাবেশের আয়োজন করে।
মাগুরা \ নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে মাগুরায় সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪ তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
কালেক্টরেট প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসনের আয়োজনে শহরে র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নোমানী ময়দানের স্মৃতি স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে শেষ হয়। এসময় জেলা প্রশাসন, পুলিশ সুপার, পৌরসভা, জেলা আওয়ামী লীগ, স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদ প্রশাসকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
মৌলভীবাজার \ মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪৩ম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। জাতির পিতার ৯৪তম জন্ম ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন, স্কুল কলেজ এবং জেলা প্রশাসনসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করে।
রাজবাড়ী \ সোমবার রাজবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বরে পুষ্পমাল্য অপর্ণ কর্মসূচী পালন করা হয়। এতে রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ইরাদত আলীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য প্রদান করা হয়।
সুনামগঞ্জ \ ‘বঙ্গবন্ধুকে জানবো, আদর্শবান হবো’ শ্লোগান নিয়ে সুনামগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে শহীদ মুক্তিযোদ্ধা আবুল হোসেন মিলনায়তনে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়। র্যালিতে প্রশাসনের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুমিল্লা \ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সোমবার কুমিল্লায় জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসহ নগরীর শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, চিত্রাংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
চৌমুহনী \ সোমবার বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বেগমগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিবসটি পালন করা হয়।
বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বেগমগঞ্জ ্উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে বিভিন্ন শিশু সংগঠন ও বিদ্যালয়ের শিশুদের সমন্বয়ে বর্ণাঢ্য র্যালি বের হয়ে চৌমুহনী শহরের চৌরাস্তা ঘুরে বেগমগঞ্জ কালচারাল একাডেমিতে গিয়ে শেষ হয়।
বরগুনা \ শিশু সমাবেশ, র্যালি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, রচনা লিখন, চিত্রাঙ্কন, আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে সোমবার বরগুনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ \ সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজন করে শিশু সমাবেশ, র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, স্বেচ্ছায় রক্তদান, শিশু একাডেমি পরিচালিত শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক বিদ্যালয়ের দুঃস্থ শিশুদের আপ্যায়ন, চিত্রাংকন, রচনা, নৃত্য ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, এতিমখানা ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, সকল মসজিদ ও উপাসনালয়ে মিলাদ মাহফিল, দোয়া ও প্রার্থনা, আলোচনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন।
নেত্রকোনা \ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিবসটি নানান কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চে জেলা প্রশাসক ড. আবুল কালাম আজাদের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মোঃ জাকির হোসের খানের নেতৃত্বে পুলিশ প্রশাসন, পৌর মেয়র প্রশান্ত রায়ের নেতৃত্বে পৌরসভা এবং জেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়র রহমান খানের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।
দিনাজপুর \ দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এবং আনন্দমুখর পরিবেশে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়। জেলার চিরিরবন্দর উপজেলা চত্বরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপির নেতৃত্বে একটি র্যালী বের হয়।
ব্রাহ্মণবাড়িয়া \ সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উত্সবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এই উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এবং জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। পরে সুরসম্রাট আলাউদ্দিন পৌর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোক্তাদির চৌধুরী।
মাদারীপুর \ জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে জেলা সদরে ৩দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এম.পি। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাহেদ হোসেন। বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম।
ফরিদপুর \ যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪ তম জন্ম দিবস ও শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহরের অম্বিকা ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) \ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় সাড়ম্বরে ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়। এ উপলক্ষে ওই দিন উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা মিলনায়তনে শিশু-কিশোর-ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাংকন, রচনা লিখন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মিঠাপুকুর (রংপুর) \ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে মিঠাপুকুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বেগম রোকেয়া অডিটরিয়াম হলে উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহা. হারুন-অর-রশীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের জাতীয় সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান এমপি।
