বুকের মাঝে

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ১৮:৪৫
মেঘ যখনি হিম কুয়াশা মেঘ তখনি ঘাসে মেঘরা স্বাধীন ঘাসের ঠোঁটে মুক্তা যেন হাসে। ডিমের কুসুম সূর্যটা অই পুবের আকাশ লাল শিশির নিশির ধলপহরে সূর্যমুখি কাল। স্কুলে যায় শিশু-কিশোর সবার হাতে বই স্বাধীনতা বুকের মাঝে সেই কথাটি কই।