প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ১৮:৪৭আপডেট : ১৮ মার্চ ২০১৪, ১৮:৪৭
মাগো তুমি করো কেন ভয়
দামাল ছেলে যুদ্ধ করেই
জয় হয়েছে বাংলার জয়।
মাগো আমরা লড়তে পারি
দেশের জন্য মরতে পারি
লাল-সবুজে সালাম দিলাম
আমরা আজ শপথ নিলাম
দেশ এখন সোনার বাংলা
পাক রাজাকারদের নয়।
মাগো তুমি করো কেন ভয়।