ঢাকার মহাখালী কাঁচাবাজার সংলগ্ন রাস্তার পাশে বিশাল একটা বিলবোর্ড টাঙানো। বিলবোর্ডের ছবিটা আমাদের ভাষা আন্দোলনের প্রতীক শহীদ মিনারের। এটা দেখে খুব ভালো লাগার কথা। কিন্তু বিলবোর্ডের নিচের লেখাটা দেখে মন খারাপ হয়ে গেলো। বিলবোর্ডের উপরে নিচে আরো ভালো করে খুঁজলাম কিন্তু কাঙ্ক্ষিত জিনিসটা চোখে পড়লো না।
আসলে বিলবোর্ডে শহীদ মিনারের ছবির নিচে শুধু লেখা—NATIONAL MONUMENT FOR LANGUAGE MARTYR যেখানে শহীদের ইংরেজি শব্দ ‘মারটার’ শব্দটা ভুল বানানে লেখা। সঠিক বানান MARTYR।
দ্বিতীয় কথা হলো—যে ভাষার জন্য আন্দোলনের প্রতীক হিসেবে এই শহীদ মিনার সেখানে বাংলা একটা শিরোনাম তো দূরের কথা একটা বর্ণও নেই। ইংরেজি শিরোনাম থাকলে কোনো সমস্যা নেই, বরং এতে বিদেশিরা বুঝতে পারবে বিলবোর্ডের বক্তব্যটা কী। কিন্তু সেটা তো বাংলা একটা শিরোনামের নিচে কিংবা পাশে লিখেও করা যায়। তাহলে কেন বাংলাকে উপেক্ষা করে বাংলাভাষার প্রতীকের বিলবোর্ড?
এই বিলবোর্ড কোন কোম্পানির কিছুই লেখা নেই। তার পরেও যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন বলে আশা করছি।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
