আসন্ন ২৩ মার্চ মদন উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদে লড়াই করছেন ১২ জন প্রার্থী। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী সাইদুর রহমান বগী (মোটরসাইকেল), বিএনপি সমর্থিত একক প্রার্থী এম এ হারেছ (ঘোড়া), বিএনপি বিদ্রোহী বহিষ্কার প্রার্থী রফিকুল ইসলাম আকন্দ (দোয়াত কলম), স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান বাচ্চু (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের একক প্রার্থী সালমান আহম্মেদ (মাইক), বিএনপির সমর্থিত একক প্রার্থী জহিরুল ইসলাম বাচ্চু (তালা), বিএনপির বিদ্রোহী বহিষ্কার প্রার্থী আবু তাহের আজাদ (চশমা), জামায়াত সমর্থিত একক প্রার্থী রুহুল আমিন নেওয়াজী (টিয়া পাখি)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কোন প্রার্থী না থাকায় বিএনপির দলীয় প্রার্থীরা হলেন, মনোয়ারা হামিদ (প্রজাপতি), তাহমিন আরা শিরিন (কলস), স্বপ্না বেগম চৌধুরী (হাঁস) ও নাসরিন আক্তার (ফুটবল)।
