অবিভক্ত বাংলার এম.এল.এ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রশংসিত ‘সবুজ বাংলা’ পত্রিকার সম্পাদক, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, ৫২ বাংলা ভাষা আন্দোলনের নির্যাতিত সৈনিক নারায়ণগঞ্জ-এর খান সাহেব এম. ওসমান আলীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৯ মার্চ বুধবার তার নারায়ণগঞ্জ বাসভবন ‘বাইতুল আমান’-এ এবং তার প্রতিষ্ঠিত জামালকান্দি ওসমানিয়া হাইস্কুলে কোরআন খানী, মিলাদ মাহফিল, কাঙ্গালী ভোজ, বস্ত্র বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাদ যোহর উক্ত মিলাদ মাহফিলে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকিয়া মরহুমের রুহের মাগফেরাত কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুঃখীদের মধ্যে বস্ত্র বিতরণ এবং জয়পুরহাট (বগুড়া) সাইয়েদীনা মোহাম্মাদুর রসূলুল্লাহ (সাঃ) দীনে মারকাদ এতিমখানা ও মিরপুর নূরে মদিনা আজমেরী দরবার শরীফ এতিমখানায় কোরআন শরীফ খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
