স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার উদ্যোগে ১৭ মার্চ কচি-কাঁচা মিলনায়তনে আনন্দানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মেলার সহ-সভাপতি ড. রওশন আরা ফিরোজ ও শিশুবক্তা নুহা। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ। অনুষ্ঠানে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা পরিচালিত সুরবিতান, নৃত্যবিতান ও কথাবিতানের ভাই-বোনেরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। - প্রেস বিজ্ঞপ্তি
