২০ মার্চ, ২০১৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
আজ ৬ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৮ জমা: আউয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-১৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:২। আপনার উপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও নেপচুন। আপনার শুভসংখ্যা: ২ ও ৭। শুভবার সোমবার। শুভরত্ন: চন্দ্রকান্ত মণি ও এমেথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি: আপনি রোমান্টিক, সৃজনশীল ও অস্থির। ধৈর্যের অভাব আছে আপনার। আপনি আবেগপ্রবণ। হঠাত্ সিদ্ধান্ত নেয়ার প্রবণতা আছে। নিজে বড় বড় পরিকল্পনা নিলে ও তা বাস্তবায়িত করার দায়িত্ব অন্যদের ওপর অর্পিত করতে চান। আপনি অনুভূতিপ্রবণ ও ইনটুইশনের অধিকারী। জীবনে সাফল্য লাভের জন্য এটা-ওটা না করে লক্ষ্যে অবিচল থাকতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: ইবসেন, রোমান কবি ডভিড, শিক্ষাবিদ চার্লস ইলিয়ট, মনস্তত্ত্ববিদ বি,এফ স্কিনার, হোসেন মোহাম্মদ এরশাদ, ক্রিকেটার তামিম ইকবাল।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন। বিবাদে জড়ানো ঠিক হবে না। সম্পত্তি সংক্রান্ত বিরোধ মিটে যেতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ পরিবারের কারো জন্য দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। আর্থিক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। গৃহে কারো সাথে মতের অমিল হতে পারে। কোনো ধরনের অপ্রিয় ঘটনা ঘটতে পারে। নিজেকে সংযত রাখুন। যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। আজ প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন। মিথ্যা বদনাম হতে পারে। কাজকর্মে সাফল্য সম্ভাবনা আছে। অপ্রত্যাশিত কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ মা-বাবার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দায়িত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সুনাম বৃদ্ধি পেতে পারে। ঋণ পরিশোধের সুযোগ পেতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ অপ্রত্যাশিত বা হঠাত্ কিছু অর্থ পেতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। সাংসারিক ঝামেলা অনেকটাই মিটাতে পারবেন। কেউ আপনার প্রতি ঈর্ষান্বিত হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে বাধা দেখা দিতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলুন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ পারিবারিক পরিবেশ ভালো যাবে। মানসিক দুশ্চিন্তা কমবে। যৌথ বা অংশিদারী ব্যবসায় ভালো করবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ অধীনস্ত কারো কারো দোষ-ত্রুটি ধরা পড়তে পারে। তবে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে ভালো করবেন। গবেষকদের জন্য দিনটি শুভ। বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় সাফল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ পরিচিত কারো সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। ছাত্র/ছাত্রীদের সময় খুব একটা ভালো যাবে না। পড়াশোনায় অধিকতর মনোযোগ দেয়ার চেষ্টা করুন। আর্থিক দিক মিশ্র সম্ভাবনাময়। আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। ব্যয়াধিক সম্পর্কে সতর্ক থাকুন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যেতে পারে। কোনো আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মিথ্যা বদনাম রটতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ চঞ্চলতা পরিহার করুন। মানসিক শান্তি বজায় থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। আজ কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে পারেন। রোমান্স শুভ নয়।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। হঠাত্ কোনো ধরনের আঘাত পেতে পারেন। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন। কোনো বন্ধুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কাজকর্মে বাধার সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন। শরীর অসুস্থ হতে পারে। প্রাপ্তিযোগ আছে।
