নোটিশ বোর্ড

সিআইএমএ কোয়ালিফিকেশন নিয়ে এলসিবিএস ঢাকার সেমিনার কাল

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ২০:৫৭
ব্যবস্থাপনা বিষয়ক গ্লোবাল কোয়ালিফিকেশন চার্টার্ড ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (CIMA) এবং বাংলাদেশে তাদের একমাত্র অ্যাপ্রুভড কোয়ালিটি লার্নিং পার্টনার লিমেরিক কলেজ অব বিজনেস স্টাডিজ ঢাকা (LCBS Dhaka)-এর যৌথ উদ্যোগে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার বিকাল ৪টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে ‘ব্রেইন বিহাইন্ড বিজনেস’ শীর্ষক এ উন্মুক্ত সেমিনারটি অনুষ্ঠিত হবে। সেমিনারটি স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত এবং এতে অংশগ্রহণের জন্য কোনো ফি লাগবে না। সেমিনারে অংশগ্রহণকারীদের জন্য সিআইএমএ কোয়ালিফিকেশনের ওপর ২৫ শতাংশ শিক্ষাবৃত্তির ঘোষণাও দিয়েছে LCBS Dhaka। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সুপুন বীরসিংহে। তিনি ব্যবসায়িক উন্নয়নে সিআইএমএ’র প্রয়োজনীয়তা এবং উপযোগিতা সম্পর্কে আলোচনা করবেন।